বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৪৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

অস্বাভাবিক বিদ্যুৎবিল জনমনে অস্বস্তি ,এক সপ্তাহের মধ্যে সংশোধনের নির্দেশ ।

logoআলমগীর কবীরশনিবার, ২৭ জুন ২০২০, দুপুর ৩:৫৩ সময় 0724
অস্বাভাবিক বিদ্যুৎবিল জনমনে অস্বস্তি ,এক সপ্তাহের মধ্যে সংশোধনের নির্দেশ ।

অস্বাভাবিক বিদ্যুৎবিল জনমনে অস্বস্তি ,এক সপ্তাহের মধ্যে সংশোধনের নির্দেশ ।

আলমগীর কবীর
করোনা ভাইরাসের সংক্রামণরোধে বিদ্যুৎ বিভাগের মিটাররিডাররা গ্রাহকের রিডিং ঠিকমত চেক না করেই ভুতুড়ে রিডিং হিসাব শাখায় জমা দিয়েছে এমন অভিযোগ সর্বত্রে । সম্প্রতি দেশব্যাপি হঠাৎ করেই বেশির ভাগ গ্রাহকের ঘরেই ভৌতিক বিদ্যুৎ বিল আসে। এতে সমালোচনার মুখে পড়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য অতিরিক্ত বিদ্যুৎ বিল করার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে জড়িতদের শাস্তির আওতায় আনতে কাজ করবে টাস্কফোর্স।
 গত বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, কোনও অবস্থায় অতিরিক্ত বিল গ্রহণ করা যাবে না। সভায় অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদানের বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা দুঃখ প্রকাশ করে বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদান সংক্রান্ত বিষয়টি নিয়ে সংস্থাগুলো পৃথক পৃথক ভাবে গণমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাখ্যা করবেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছাড়া সভায় অংশ নেন, বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এবং বিভিন্ন দপ্তর ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকেরা।
সভায় এডিপি বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনায় বলা হয়, বিদ্যুৎ বিভাগ ২০১৯-২০ অর্থবছরে বিনিয়োগ বা জিওবি খাতে ৮৭ টি, প্রকল্প সহযোগিতা খাতে ১১ টি ও নিজস্ব অর্থায়নে ৬ টি সহ মোট ১০৪ টি প্রকল্প বাস্তবায়ন করছে। মে ২০২০ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আর্থিক ৭২.৩৬ শতাংশ ও ভৌত ৭০.৬১ শতাংশ অগ্রগতি হয়েছে। যা জুন ২০২০ এর মধ্যে ৯০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে বলে জানানো হয়।

বিষয়- জনদূর্ভোগ, অনিয়ম /দুর্নীতি বিদ্যুৎ ও জ্বালানী

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর